ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক‍্যাবের উদ‍্যোগে ন‍্যায‍্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক কর্মশালা

 

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ক্যাব যুব সংসদের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা অব্দি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে “জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীরা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা অংশ নেন, তাদের প্রানবন্ত ও প্রশ্নমুখর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কর্মশালার শুরুতে ক্যাব যুব সংসদ সদস্য ও ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অরিত্র রোদ্দুর ধর’ এর সঞ্চালনা করেন। ক্যাবের প্রকল্প আফিসার জনাব সায়েদুল আববার এর সূচনা বক্তব্যে কর্মশালার- কী, কেন এবং উদ্দেশ্য উঠে আসে। এতে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) এর কান্ট্রি ইকোনোমিস্ট (বাংলাদেশ) এর  আমিনুল হুদা আমান। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতের বর্তমান আর্থিক সংকট, অব্যবহৃত উৎপাদন সক্ষমতা এবং ক্যাবের প্রস্তাবিত নীতিমালার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কয়েকগুণ বাড়লেও চাহিদার অভাবে প্রায় অর্ধেক সক্ষমতা অব্যবহৃত থাকছে, যার ফলে ‘ক্যাপাসিটি চার্জ’ বাবদ সরকারকে

বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। উন্মুক্ত দরপত্র ছাড়াই কুইক রেন্টাল আইনের অধীনে করা অস্বচ্ছ চুক্তি, তীব্র জ্বালানি সংকট এবং নবায়নযোগ্য জ্বালানির নগণ্য ব্যবহার এই খাতের সংকটকে আরও গভীর করেছে। তিনি ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতির ৫টির মধ্যে ৪টি দাবির যৌক্তিকতা তুলে ধরে বিদ্যুৎ খাতকে সেবাখাত  হিসেবে ঘোষণা ও দ্রুত বিদ্যুৎ সরবরাহ (বিশেষ বিধান) আইন (২০১০) এর শর্তযুক্ত (২(ক) এবং ২(খ) অনুচ্ছেদ)  বাতিল করে আইনটি যথার্থ বাতিলের বাতিলের দাবি জানান। উল্লেখ্য আইনটি শর্তযুক্ত বাতিল করা হয়েছে ইতিমধ্যে।

আলোচক হিসেবে আরো কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান, , তাঁর বক্তব্যে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের রাজনৈতিক অর্থনীতি বিশ্লেষণ করেন। তিনি বলেন, অলস সক্ষমতার কারণে বেসরকারি কেন্দ্রগুলোকে দেওয়া বিপুল ‘ক্যাপাসিটি চার্জ’ মূলত ‘ডিজাস্টার ক্যাপি

টালিজম’-এর একটি রূপ, যার মাধ্যমে মুষ্টিমেয় ব্যবসায়ী বিপুল মুনাফা লুটছে। বিদেশি সংস্থার তৈরি আমদানিনির্ভর মাস্টারপ্ল্যানের কারণে দেশের জ্বালানি নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং ২০১০ সালের দায়মুক্তি আইনের আশ্রয়ে বিনা টেন্ডারে হওয়া অস্বচ্ছ চুক্তিগুলো রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের একটি স্বার্থান্বেষী চক্রকে লাভবান করছে। তিনি অবিলম্বে দায়মুক্তি আইন বাতিল, অসম চুক্তিতে স্বচ্ছতা আনা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও জবাবদিহি প্রতিষ্ঠায় নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অন্যতম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির ভূইঁয়া। তিনি বলেন ক্যাবের লিগ্যাল এক্টিভিজমের কারনে জ্বালানি খাতের স্বচ্ছতা, ন্যায্যতা বিষয়ক আইনি লড়াই চলমান। শিক্ষার্থীদের অংশগ্রহণ সেই আন্দোলনকে আরো বেগবান করবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক জনাব আলমগীর কবীর পরিবেশের সাথে জ্বালানি খাতের এবং উন্নয়ন এর বিপরীতে ধ্বংসযজ্ঞ নিয়ে আলোকপাত করেন।

কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা

কর্মশালার দ্বিতীয় পর্বে ক্যাব যুব সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যাবের বিভিন্ন প্রস্তাবনা ও দাবির আলোকে তৈরি ৫০টি বহুনির্বাচনী প্রশ্নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলা।

ক্যাব’র সমন্বয়ক (গবেষণা) জনাব  শুভ কিবরিয়া, , তাঁর বক্তব্যে দেশে প্রায় ১৭,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩৩,০০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার তথ্য তুলে ধরে বলেন, সরবরাহ ব্যবস্থাপনার ত্রুটিতে ব্যাপক লোডশেডিং হচ্ছে, অথচ বিদ্যুৎ না কিনলেও বেসরকারি কেন্দ্রগুলোকে দেওয়া বিপুল ‘ক্যাপাসিটি চার্জ’-এর আর্থিক দায়ভার সাধারণ জনগণের ওপরই পড়ছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করলেও একটি বিশেষ ধারা যুক্ত করে আগের সব চুক্তি ও কাজকে বৈধতা দেওয়া হয়েছে; তবে বিদ্যুৎ খাতের বিগত বছরগুলোর এসব অসম চুক্তি ও বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে বর্তমানে সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি কাজ করছে।

কর্মশালার শেষ পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাব যুব সংসদের সদস্য সাবাত মোস্তফা প্রথন তাঁর উপস্থাপনায় দেশের জ্বালানি সংকটকে নিছক সরবরাহ ঘাটতি নয়, বরং একটি আর্থিক ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় হিসেবে তুলে ধরেন। তাঁদের মতে, বিইআরসি-র মতো নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা এবং অস্বচ্ছ চুক্তির কারণে বেসরকারি কেন্দ্রগুলো ঝুঁকিমুক্ত বিপুল মুনাফা লুটছে, যার ফলে বিদ্যুৎ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাঁরা ব্যয়বহুল এলএনজি ও তরল জ্বালানি কমানো, রুফটপ সোলারের প্রসার, আদানির মতো অসম চুক্তি বাতিল বা পর্যালোচনা, বিইআরসির ক্ষমতা পুনরুদ্ধার এবং জ্বালানি খাতের দুর্নীতির কঠোর বিচার নিশ্চিতের ওপর জোর দেন।

কর্মশালায় বক্তারা সাধারণ জনগণের ওপর বিদ্যুতের দামের বোঝা চাপিয়ে তৈরি করা এই কাঠামোগত সংকট থেকে উত্তরণে প্রতিযোগিতামূলক দরপত্র, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ক্যাব যুব সংসদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও এ ধরনের কর্মশালা আয়োজনের প্রত্যাশা জানান।

সারসংক্ষেপ তুলে ধরেন ক্যাবের প্রকল্প ব্যবস্থাপক মারুফা কলি। তিনি বলেন; আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো আসলে শুধু বিদ্যুৎ বা জ্বালানি খাতের বিষয় নয়। এগুলো সরাসরি আমাদের অর্থনীতি, মানুষের জীবনযাত্রার ব্যয় এবং দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। আমাদের সামনে সবচেয়ে বড় উপলব্ধি হলো— বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা—একই বিষয় নয়। আমাদের এমন একটি ব্যবস্থা দরকার, যেখানে বিদ্যুৎ থাকবে, কিন্তু সেই বিদ্যুতের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে যাবে না। জ্বালানি থাকবে, কিন্তু তার জন্য দেশের অর্থনীতি অযৌক্তিক আমদানি নির্ভরতার মধ্যে পড়বে না। বিনিয়োগ থাকবে, কিন্তু সেই বিনিয়োগের ঝুঁকি শুধু সরকার বা জনগণ বহন করবে না। এবং উন্নয়ন হবে, কিন্তু সেই উন্নয়নের বোঝা ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া হবে না। আজকের আলোচনায় বারবার একটি বিষয় সামনে এসেছে—জ্বালানি খাতে ব্যয় কমানো এবং দক্ষতা বাড়ানো এখন আর কোনো বিকল্প নয়; এটি প্রয়োজন। আমাদের অযৌক্তিক ব্যয় কমাতে হবে। অদক্ষতা কমাতে হবে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ক্রয় নিশ্চিত করতে হবে। চুক্তিতে ন্যায্য ঝুঁকি বণ্টন নিশ্চিত করতে হবে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে।
এবং ভোক্তার অধিকারকে গুরুত্ব দিতে হবে। ক্যাবের প্রস্তাবগুলোতেও এই কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে—বিশেষ করে আমদানি নির্ভরতা কমানো, তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমানো, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে। এখন প্রশ্ন হলো—এই পরিবর্তনগুলো বাস্তবায়নে আমাদের সংসদ সদস্যদের ভূমিকা কী? আমি মনে করি, এখানেই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আলোচনার সারসংক্ষেপ উপস্থাপনার মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়।