ক্যাব যুব সংসদের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইসমাইল হোসেন সিরাজী হলের সিসিডিবি গ‍্যালারিতে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরিফ হাসান, শিক্ষার্থী কলা ও সমাজবিজ্ঞান অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সূচনা পর্বে ক্যাবের প্রজেক্ট অফিসার সায়েদুল আবরার “কেন এই আয়োজন, কী চাই” শীর্ষক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “জ্বালানি নিরাপত্তা মানে শুধু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা নয়, বরং জ্বালানির ন্যায্যতা বাস্তবায়ন করা।”

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। আকিফ আজওয়াদ, পপুলেশন সায়েন্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় “জ্বালানি বিতরণে বণ্টন ও বৈষম্য” শীর্ষক আলোচনায় জ্বালানি বণ্টনে বৈষম্য এবং ন্যায্য বণ্টনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আবু নাঈম “জ্বালানি অধিকার ও সংরক্ষণে জ্বালানি সুবিচার” শীর্ষক বক্তব্যে জ্বালানি অধিকার এবং জ্বালানি ব্যবহারে সুবিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। এম. আর. বি ত্বাহসীন “কেন এই জ্বালানি সংকট? সমাধান কোথায়?” শীর্ষক বক্তব্যে জ্বালানি খাতে দুর্নীতি ও আইনি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিইআরসি পুনর্গঠন, গণশুনানি যুক্তিযুক্তকরণ এবং অন্যান্য চুক্তি পর্যালোচনার প্রস্তাব দেন।

এরপর আরিত্র রোদ্দুর ধর, শিক্ষার্থী অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় “নবায়নযোগ্য জ্বালানির মূল্য নির্ধার

ণ: যুব সংসদের চোখে” শীর্ষক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশ্ন তোলেন, “বাংলাদেশের এনার্জি ক্যাপাসিটি কি আসলেই বিদ্যুতের চাহিদা?” আলোচনায় তিনি affordability crisis-এর বিষয়টি তুলে ধরেন এবং এই সংকট থেকে উত্তরণের জন্য কুলতাত্ত্বিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সোলার ক্যাপাসিটি বৃদ্ধি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংযুক্ত হওয়ার বিভিন্ন প্রস্তাবের কথা উল্লেখ করেন।

পরবর্তী পর্বে শুভ কিবরিয়া, সমন্বয়ক (গবেষণা), ক্যাব “জ্বালানি রূপান্তর, নীতিগত ও ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি–২০২৪” শীর্ষক বিস্তারিত আলোচনা করেন। তাঁর আলোচনায় জ্বালানি রূপান্তর ও সংশ্লিষ্ট নীতিগত বিষয়গুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সায়েদা আঞ্জু, চেয়ারম্যান, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি বাংলাদেশের জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। ড. মো. মাহবুবুর রহমান, প্রক্টর, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁর বক্তব্যে জ্বালানি ব্যবস্থাপনায় সুবিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ড. মোসা. মারজিনা বেগম, চেয়ারম্যান, লোকপ্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁর বক্তব্যে বলেন, যতই সুবিচার করার চেষ্টা করা হোক না কেন, বাংলাদেশে ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। সকলে মিলে জনগণের পাশে থাকি, তবেই ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান ও জটিল সমস্যাগুলো সমাধানের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের নয়; এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও অংশগ্রহণ প্রয়োজন।

আলোচনা শেষে আর রাফি সিরাজী অন্তরের পরিচালনায় একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন—১ম স্থান: উপমা, দর্শন বিভাগ ২য় স্থান: নিবেদিতা আক্তার সোনিয়া, ৩য় স্থান: দীপক দর্শন বিভাগ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন মারুফা কলি, প্রকল্প ব্যবস্থাপক, ক্যাব। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আলোচকরা অভিমত ব্যক্ত করেন যে, জ্বালানি নিরাপত্তাকে শুধু পরিমাণগত জ্বালানি সরবরাহ হিসেবে না দেখে জ্বালানির ন্যায্যতা, জনগণের অংশগ্রহণ, সাশ্রয়ী জ্বালানি পাওয়া, সুশাসন, স্বচ্ছতা এবং টেকসই জ্বালানি রূপান্তরের সঙ্গে যুক্ত করে দেখার ওপর গুরুত্ব দেওয়া দরকার । একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীসহ সকল অংশীজনের সর্বাত্মক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।